• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উত্তর সোনাখুলি নিরাশা সপ্রাবিতে টিফিন বক্স বিতরন

20161004_135100সিসি নিউজ: সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলি নিরশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে  শিক্ষার্থীদের মাঝে ওই টিফিন বক্স বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার প্যানেল চেয়ারম্যান মো: আজমল হোসেন সরকার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল চৌধুরী। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি মো: বাবু হোসেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: আলী সরকার প্রমূখ। টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামান চৌধুরী (আসাদ)। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মো: আজমল হোসেন সরকার  বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৮০ জন শিক্ষার্থীর হাতে একটি করে নতুন টিফিন বক্স তুলে দেন। তিনি আরো বলেন বর্তমান সরকার প্রাথমিক শিক্ষা বিস্তারে এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে মিড ডে মিল চালু করেছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও তাদের মা অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ