ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নুরুনাহার মহিলা কলেজে ছাত্র-ছাত্রীদের নবীন বরণ উৎসব পালিত হয়েছে। বক্তব্য শেষে ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন প্রকার নাচ গানে পুরুস্কৃত করা হয় ।
ছাত্রী ও অভিভাবকদেরকে নিয়ে নবীন বরণ অনুষ্ঠানে উৎসব মুখর ও সাবলীল পরিবেশে পালিত হয়। এ নবীন বরণ অনুষ্ঠানে একাদশ শ্রেণির সর্বমোট ৫২০ জন নবীন ছাত্রীকে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুনাহার কলেজের অধ্যক্ষ ডঃ বি এম রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের সাবেক অধ্যাক্ষ প্রফেসর সুকেশ কুমার ভৌমিক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নুরুনাহার মহিলা কলেজের প্রফেসর অজয় কুমার বিশ্বাস ,উপধ্যাক্ষ জনাব পরিমল কুমার বিশ্বাস, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ কবুয়াত আলী।