আজমল হক আদিল, বদরগঞ্জ: শারদীয় দূর্গা পূজা আসন্ন। হিন্দু ধর্মাম্বলীদের মাঝে সাজ সাজ রব। মা দূর্গাকে এবার একটু অন্য আঙ্গিকে ভক্তদের মাঝে উপস্থাপনে কারিগররা শেষ মুহুর্তে পার করছেন ব্যস্ত সময়। রং তুলির আচড়ে স্বর্গীয় দেবী মা দূর্গাকে দৃষ্টিনন্দন করতে তাইতো প্রতিবেশি দেশ ভারত ও ইন্টারনেটের মাধ্যমে পাওয়া বিভিন্ন নকশা হতে তৈরি হচ্ছে প্রতিমা।
উপজেলা প্রশাসন ও পুজা উৎযাপন কমিটি সূত্রে জানা যায়;উপজেলার ১০ ইউনিয়নে এবার মোট ১২৭টি পূজামন্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হবে। এর মধ্যে বদরগঞ্জ পৌরসভায় ১২টি,লোহানীপাড়া ইউপিতে-৬টি,কালুপাড়া ইউপিতে-৭টি,বিষ্ণুপুর ইউপিতে-৩টি,দামোদরপুর ইউপিতে-২৩টি,রামনাথপুরে-১৫টি,গোপিনাথপুরে-২০টি,রাধানগরে ৬টি,গোপালপুরে-৮টি,মধুপুরে-২০টি,কুতুবপুরে-৭টি।
সরেজমিনে বিভিন্ন পুজা মন্ডপ ঘুরে দেখা গেছে;সব পুজা মন্ডপেই চলছে শেষ মূুহুর্তের প্রস্তুতি। কথা হয় প্রতিমা কারিগর রবি,সুবল ও যমুনা দাসের সাথে,তারা জানান; নতুন আঙ্গিকে নতুন নকশায় প্রতিমার কাজ করেছি। ভক্তরা এবার মা দূর্গাকে নতুন রুপে দেখতে পাবে।
উপজেলা পুজা উৎযাপন কমিটির আহবায়ক গোবিন্দ কুন্ডু জানান; প্রতি বছরের ন্যায় শান্তিপূর্ন পরিবেশে সকল ধর্মের মানুষ মিলে মিশে উৎসব পালন করে থাকে এবারেও এর ব্যতিক্রম হবে না।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান; ইতোমধ্যেই আমি উপজেলার সকল পুজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মিটিং করেছি। আশা করছি আসন্ন শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হবে।
বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার কাজি আবেদা গুলশান জানান; শারদীয় দূর্গা উৎসব যাতে শান্তিপূন ও উৎসব মূখর হয় এ লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।