• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে চাচার আইডি কার্ডে ভাতিজার বিয়ে

ডিমলানীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে চাচার এনআইডি কার্ড ব্যাবহার করে ভাতিজা চাচার নামেই নিজে রেজিষ্ট্রি বিয়ে করেছেন। চাঞ্চল্যকর এ বিয়ের ঘটনাটি ঘটেছে জেলার ডিমলা উপজেলার উত্তর সুন্দরখাতা গ্রামে।

জানা যায়, ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের পুত্র মনোয়ার হোসেন তার প্রতিবেশী চাচা রফিকুল ইসলামের জাল কাগজ তৈরী করে পপুলার ইন্সুরেন্স কোম্পানী নামের একটি বীমা কোম্পানীতে চাকরী করছেন। সে বর্তমানে নোয়াখালী জেলার সদর উপজেলা মাঠকর্মী হিসেবে কর্মরত আছেন। কনে হলেন, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বৈদ্যবাড়ী গ্রামের খোদেজা বেগম। তারা প্রায় ১ বছর আগে বিয়ে করেন। সে ওই এলাকার ওমর ফারুকের স্ত্রী ও এক সন্তানের জননী। মনোয়ারের জাতীয় পরিচয় পত্র নং হলো, ৫৭১৪৭১০৪২২৮৪০। মনোয়ার কৌশলে রফিকুল ইসলামের জাতীয় পরিচয় পত্র, যার নং-৭৩১১২১৩১৭১১২৬ এর ছবি পরিবর্তন করে নিজের ছবি লাগিয়ে দিয়ে রফিকুল সেজে চাকরী ও বিয়ে করেন। বিয়ের পর মনোয়ার স্ত্রী খোদেজাকে শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এ কারনে স্ত্রী খোদেজা ডিমলা থানায় একটি অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ পায়।

এ ব্যাপারে মনোয়ার সাংবাদিকদের জানান, আমার বয়স বেশী থাকার কারনে প্রতিবেশী চাচা রফিকুল ইসলামের জাতীয় পরিচয় পত্রে ছবি পরিবর্তন করে বেসরকারী এনজিওতে চাকরী করছি। সেখানে চাকুরীর সুবাধে খোদেজাকে বিয়ে করি। এটাকে তিনি পারিবারিক ভুল বুঝাবুঝি বলে দাবী করেন।

এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ