• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খাদিজার জীবন এখনো শঙ্কায়, বিকালে পর্যবেক্ষণের সময় শেষ

খাদিজাসিসি নিউজ: সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে কথিত প্রেমিকের হামলায় আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল রয়েছে। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা ভেন্টিলেটর মেশিনের সাহায্যে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।স্কয়ার হাপাতালে গিয়ে দেখা গেছে, খাদিজার স্বজনরা হাসপাতালে তার সুস্থতার জন্য অপেক্ষার প্রহর গুনছেন।

হাসপাতালে অবস্থানকারী খাদিজার ভাই শাহীন আহমদ ও চাচা আব্দুল কুদ্দুস জানিয়েছেন, খাদেজার অবস্থা এখনো আগের মতো।তারা জানান, তাদের সাথে খাদিজার আরো দুই ভাই ও মামা রয়েছেন। তারা হাসপাতালের পাশে একটি হোটেলে বিশ্রাম নিচ্ছেন।

চীন থেকে আসা খাদিজার ভাই শাহীন আহমদ কান্না জড়িত কণ্ঠে জানান, তারা ভাই-বোন চারজন। এর মধ্যে খাদিজা তাদের একমাত্র বোন। একমাত্র বোনের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে খাদিজার বাবা মাসুক আহমেদ গতকাল সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি খাদিজাকে দেখতে স্কায়ার হাসপাতালে ছুটে আসেন। পরে বিকালে তিনি সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

তবে সিলেট যাওয়ার আগে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমি চাই বদরুলের বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে করা হউক।’

ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা বেগম নার্গিসের সর্বশেষ পরিস্থিতি আজ শুক্রবার (৭ অক্টোবর) বিকালে জানাবেন চিকিৎসকরা। চিকিৎসকদের দেওয়া ৭২ ঘন্টার পর্যবেক্ষণের সময় শেষ হচ্ছে বিকালে। এরপরই নার্গিসের চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন খাদিজার মামা মো. বাসিত।

মো. বাসিত জানান, ‘৭২ ঘণ্টা আজ বিকালে শেষ হচ্ছে। এরপর ডাক্তাররা পরীক্ষা নিরিক্ষা করে দেখবেন তার অবস্থা।’

এদিকে স্কয়ার হাসপাতলে সূত্রে জানা গেছে, নার্গিসের শারীরিক অবস্থা বিষয়ে একটি ব্রিফিং করা হতে পারে।

প্রসঙ্গত, গত সোমবার বিকেলে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় এমসি কলেজের পুকুর পাড়ে ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে মাটিতে ফেলে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল আলম (২৭)। বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। একই বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ সেশনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন বদরুল। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমার মুনিরজ্ঞাতি গ্রামে।

বদরুল ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে। আর খাদিজা সদর উপজেলার আউশা এলাকার সৌদী আরব প্রবাসী মাসুক মিয়ার মেয়ে। পরিবারের সাথে সিলেট নগরীর আখালিয়া এলাকার বসবাস করেন খাদিজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ