• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে দুদকের মামলায় এবি ব্যাংক কর্মকর্তার কারাদন্ড

আদালতমাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুরে দুদকে’র দায়ের করা মামলায় এবি ব্যাংক কর্মকর্তা মোছাঃ হুমায়রা খানমকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালতের বিরাচক।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে দিনাজপুরের স্পেশাল জজ মো. রেজাউল করিম সরকার দঃ বিঃ ৪০৯ ধারা ও দূর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭ সালের ৫ (২) ধারায় এবি ব্যাংক দিনাজপুর শাখার প্রিন্সিপাল অফিসার এবং হেড টেলর মোছাঃ হুমায়রা খানমকে এই দন্ড প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মামলার একমাত্র আসামী মোছাঃ হুমায়রা খানম এবি ব্যাংক দিনাজপুর শাখায় কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন তারিখে এসিআই কোম্পানির দু’টি একাউন্টের সর্বমোট ২৮,৮৭,১০০/- টাকা আতœসাৎ করেন। মামলার বাদী এবি ব্যাংকের ম্যানেজার সাদিক খান মজলিস বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। স্পেশাল মামলা নং-৪/১৪।
মামলাটি দুদক সিডিউলভুক্ত হওয়ায় কোতয়ালী থানা পুলিশ মামলাটি দিনাজপুর দুদক অফিসে প্রেরণ করেন। পরে দুদক নিয়োজিত তদন্ত কর্মকর্তা (আই ও) মো. মহাতাব উদ্দিন তদন্ত শেষে মামলার চার্জশীট দাখিল করেন। সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন শেষে বিজ্ঞ স্পেশাল জজ মো. রেজাউল করিম সরকার আসামীকে এই দন্ড প্রদান করেন।
দুদুকের পক্ষে মামলা পরিচালনা করেন দুদক নিয়োজিত আইনজীবী পিপি এ্যাডভোকেট এএইচএম শোয়েব। উল্লেখ্য, মামলা দায়েরের পর থেকে আসামী মোছাঃ হুমায়রা খানম পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ