• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এক বছরের জন্য বন্ধ থাকবে তাজমহল

%e0%a6%a4%e0%a6%be%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b2আন্তর্জাতিক ডেস্ক: পর্যটকদের জন্য এক বছর তাজমহল দর্শন বন্ধ রাখা হচ্ছে। তাজমহলের হারানো জৌলুস ফিরিয়ে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত মাত্রায় বায়ু দূষণের ফলে পৃথিবীর এই সপ্তম আশ্চর্যটি একটু একটু করে নিজের শ্বেতশুভ্র রং হারাচ্ছে। শুভ্রতা ধরে রাখতে তাই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ১৭০০ সালে তৈরি হওয়ার পর এই প্রথমবার তাজমহলের মূল গম্বুজে মাটির প্রলেপ লাগিয়ে (মাড-প্যাক থেরাপি) তার শুভ্রতা অক্ষত রাখার কাজ শুরু হতে চলেছে। এই পদ্ধতিতে মার্বেলের হলদেটে ভাব অনেকটাই কেটে যাবে। ফলে ফের উজ্জ্বল হয়ে উঠবে এই ঐতিহাসিক স্মৃতিসৌধ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) তরফে জানানো হয়েছে, পুরো কাজ শেষ হতে অন্তত বছর খানেক সময় লাগবে। সবদিক খতিয়ে দেখেই তাজমহলের রূপ ফেরানোর জন্য এই থেরাপিকে বেছে নিয়েছে এএসআই-এর বিজ্ঞান শাখা। তাজমহলের হলদেটে ভাব কাটানোর জন্য লোকসভায় অনেক দিন আগে থেকেই সরব হয়েছিল পরিবেশরক্ষা কমিটি। অবশেষে সেই কাজ শুরু হচ্ছে। এএসআই-এর তরফে জানানো হয়েছে, মাড-প্যাক তৈরির কাজ শুরু হয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছর এপ্রিল মাস থেকে গম্বুজে মাটির প্রলেপ লাগানোর কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ