• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে জিউ মন্দিরে ১৪৪ ধারা

১৪৪ ধারাঠাকুরগাঁ: ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুরে শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ঠাকুরগাঁও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির আদেশ দেন।

সদর উপজেলা আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির ভোগদখলকে কেন্দ্র করে সনাতন ও ইসকন ধর্মালম্বীদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গা পূজা নিয়ে ইসকনপন্থি ও সনাতন ধর্মালম্বীদের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়। তার পর থেকে ওই মন্দিরে পূজার সময় সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

গত বৃহস্পতিবার শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের সনাতন ও ইসকন ধর্মালম্বীরা মণ্ডপে পূজার প্রস্তুতি নিতে গেলে উত্তেজনা দেখে দেয়। ফলে শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির আদেশ দেন ঠাকুরগাঁও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।

জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মালম্বীদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালে পূজাকে কেন্দ্র করে এখানে হতাহতের ঘটনাও ঘটে। এ বছরে আবারো একই ঘটনার আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ