• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খাদিজার বান্ধবীকে হত্যার হুমকিদাতা আটক

আটকসিলেট: সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে আহত করার প্রতিবাদে সংঘটিত আন্দোলনে অংশগ্রহণকারী সানজিদা নাহিদ সুলতানাকে হত্যার হুমকিদাতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে তাকে নগরীর শিবেরর বাজার এলাকা থেকে আটক করা হয়। আটক কিশোরের নাম জসিম উদ্দিন (১৪)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, খাদিজার বান্ধবী ও মহিলা কলেজের শিক্ষার্থী সানজিদা নাহিদ সুলতানাকে মোবাইল ফোনে হুমকি দেয়ার অভিযোগে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছিল। এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে জসিমকে জালালাবাদ থানার শিবের বাজার থেকে আটক করা হয়।

খাদিজার ওপর হামলাকারীর বিচার দাবিতে চলমান আন্দোলনে সুলতানা সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ