• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গাজীপুরে পৃথক জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৯

গাজীপুরঢাকা: গাজীপুরে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ শনিবার বিকাল ৪টার দিকে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
গাজীপুরের হরিনাল এলাকার পশ্চিমপাড়ার আতাউর রহমানের এক তলা বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চলানো হয় আজ সকালে। এ সময় র‌্যাবের অভিযানে ২ জন নিহত হয়। একই সন্দেহে এক কিলোমিটার দূরে পার্শ্ববর্তী নোয়াগাঁও পাতারটেক এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে প্রফেসর ওসমানের বাড়িতে ভোর থেকে অভিযান শুরু করা হয়। পরে বিকালের দিকে ৭ জনের নিহতের কথা জানো হয়েছে।
র‌্যাব, পুলিশ ও কাউন্টার টেরোরিজম বাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় অভিযানে অংশ নেন।
প্রেসব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রফেসর ওসমানের বাসা থেকে জঙ্গি আস্তানা থেকে ১টি গ্যাস সিলিন্ডার, ১টি চাপাতি ও বোমার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর আগে এই অভিযানে জঙ্গি কমান্ডার আকাশ নিহত হয় বলে জানা তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ শনিবার সকাল থেকে পৃথক দুটি স্থানে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে র‌্যাব, পুলিশ ও কাউন্টার টেরোরিজমের সদস্যরা অংশ নেয়। সবার অংশগ্রহণে অভিযান সফল হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ