• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে এতিম দুই শিক্ষার্থীর মাঝে বস্ত্র বিতরণ

rajarhat-kurigram-news-pic-08-10-16রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে প্রেসক্লাব ও উপজেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে শনিবার বিকেলে প্রেসক্লাবে এতিম দুই শিক্ষার্থীর মাঝে নতুন পোষাক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর ঈদুল আযহার ছুটি শেষে চাকিরপশার ইউপির তালুক এলাকার বাসিন্দা গাজীপুরে গার্মেন্টসে কর্মরত স্বামী সুমন মোহন্ত ও তার স্ত্রী মিনিত্রা রাণীসহ একই পরিবারের ৩ সদস্য কর্মস্থলে যাওয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুরে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়। নিহত সুমন মোহন্তের দুই এতিম সন্তান ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ঝর্ণা রাণী (১১) ও প্রথম শ্রেণির ছাত্র মৃণাল (৬) কে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রেসক্লাব রাজারহাট ও উপজেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির যৌথ উদ্যোগে নতুন পোষাক ও নগদ অর্থ তাদের হাতে তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন-রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ, এস. আই গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সা. সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রনজিৎ কুমার রায়, অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি মো. এনামুল হক, সা. সম্পাদক রিপন পারভেজ, ছাত্রলীগ নেতা সোহেল পারভেজ, তৌহিদুর রহমান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. এনামুল হক, সাংবাদিক ইমতিয়াজুল ইসলাম লাভলু, মাহফুজার রহমান মনু, এএস লিমন প্রমূখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ