• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মলমূত্র দিয়ে রান্না হচ্ছে খাবার!

15888910_303সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে টেকনিক্যাল পাড়ায় একটি বাসায় বাধ্য হয়ে মলমূত্র দিয়ে রান্নার কাজ করছে বলে অভিযোগ উঠেছে। ওই বাসায় অবস্থানরত ১১টি পরিবারের স্বজনরা এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।

সূত্রমতে, সৈয়দপুর সরকারী কারিগরী স্কুল এন্ড কলেজ সংলগ্ন (দক্ষিন পার্শ্বে) জনৈক আব্দুল জব্বারের (অবসর প্রাপ্ত বর্ডার গার্ড  সদস্য) বাসায় গত দু’দিন থেকে এমন ঘটনা ঘটছে। নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন ভাড়াটিয়া গৃহবধু জানান, আজ শনিবার (৮ অক্টোবর) সকলে রান্নার কাজের জন্য ট্যাবের পানি ব্যবহার করি। কিন্তু ওই পানিতে মানুষের মল আসার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে অন্যান্য ভাড়াটিয়ার কাছে জিজ্ঞাসা করলে তারা একই সমস্যার কথা বলেন। শুধু রান্নার পানিতে নয়, গোছলের পানিতেও মলমূত্র ছড়িয়ে পড়ে। এতে শিশুরা বমি করতে শুরু করে। ফলে ওই বাসায় পানি দিয়ে যাবতীয় কাজকর্ম বন্ধ হয়ে যায়। ভাড়াটিয়ারা অভিযোগ করে বলেন, মালিককে বিষয়টি জানালে তিনি পানির ট্যাংকিতে ইঁদুর মারা গেছে বলে ট্যাংকি পরিস্কার করেন। এরপরও কোন প্রতিকার হয়নি। বর্তমানে ওই বাসার সকল ভাড়াটিয়ারা স্বজনদের নিয়ে নিয়ে মারাত্মক রোগের জীবানু ছড়িয়ে পড়ার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় ভাড়াটিয়ারা উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ প্রসঙ্গে বাড়ীর মালিক আব্দুল জব্বারের মোবাইলে (০১৯২৭৯৪৩৯১১) যোগাযোগ করা হলে মালিক পুত্র সিসি নিউজের কাছে এটি নিছক একটা গুজব বলে জানান।

কথা হয় স্যানেটরি ইন্সপেক্টর সৈয়দপুর’র অহিদুল হকের সাথে। তিনি সিসি নিউজকে জানান, এটি একটি বড় ধরনের অপরাধ। ঘটনাটি সত্য হলে অবশ্যই ওই মালিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট ওই এলাকার পৌর কাউন্সিলর আল মামুন সরকারের সাথে কথা হলে তিনি সিসি নিউজকে জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তিনি ঘটনাস্থলে যাবেন। সত্যতা পেলে তা অবশ্যই মালিককে জবাবদিহি করতে হবে।

এ প্রসঙ্গে কথা হয় বাংলাদেশ মেডিকেল এ্যসোসিয়েশন (বিএমএ) সৈয়দপুর শাখার সভাপতি ডাঃ শেখ নজরুল ইসলামের সাথে। তিনি সিসি নিউজকে জানান, এ পানি ব্যবহার করলে পানিবাহিত রোগ যেমন জন্ডিস, ডায়রিয়া ও টাইফয়েডে আক্রান্ত হবে। এছাড়া দেখা দিতে পারে চর্মরোগ। তিনি বলেন, বাসার মালিককে জানানোর পরও এর প্রতিকারের ব্যবস্থা না নিলে তা অবশ্যই এটা সামাজিক অপরাধের সামিল হবে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তারপরও তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে সিসি নিউজকে নিশ্চিত করেছেন।

মুঠো ফোনে কথা হয় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো. মূসা জঙ্গী’র সাথে। তিনি সিসি নিউজকে জানান, নিরাপদ পানি সবার মৌলিক অধিকার। ভাড়াটিয়ারা অর্থের বিনিময়ে সেখানে অবস্থান করেন। তাদেরকে নিরাপদ পানি প্রদান করার দায়িত্ব মালিকের ওপর বর্তায়। ঘটনার সত্যতা থাকলে তা অপরাধের সামিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ