• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জেএমবি অর্থদাতা আব্দুর রহমান মারা গেছে

%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8সিসি নিউজ: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) সদস্যরা শনিবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়ার গাজিরচট এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে। এ সময় পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে নাজমুল হক ওরফে আবদুর রহমান ওরফে বাবু নামের এক ব্যক্তি মারা গেছেন। র‍্যাবের দাবি, নাজমুল নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির মূল অর্থদাতা। নাজমুলের মৃত্যুর বিষয়টি সাভার থানা-পুলিশ নিশ্চিত করেছে।
অভিযানের সময় র‌্যাব ওই বাড়ি থেকে নাজমুলের স্ত্রী সাহানাজ আকতার ওরফে রুমা এবং তাঁদের দুই ছেলে ও এক কন্যা শিশুকে আটক করেছে। এ সময় ৩০ লাখ টাকাসহ একটি পিস্তল, মুঠোফোন জ্যামার, অস্ত্র বানানোর নকশা, বিপুল পরিমান জিহাদি বই ও ছোরা উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে তথ্য পেয়ে র‌্যাব শনিবার সন্ধ্যা ছয়টার দিকে র‌্যাব গাজীরচটের বসুন্ধরা এলাকার আমির মৃধার বাড়ির পাঁচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নাজমুল বারান্দার গ্রিল কেটে পাঁচতলা থেকে নিচে লাফিয়ে পড়েন। র‍্যাবের তত্ত্বাবধানে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে নাজমুল হক মারা গেছেন।
অভিযান শেষে ঘটনাস্থলে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বলেন, আইনুল পরিচয়ে নাজমুল ছয় মাস আগে ফ্ল্যাটটি ভাড়া নেন। বাড়ির মালিককে তিনি নিজেকে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে পরিচয় দিয়েছিলেন।
ব্রিফিংয়ে আরও বলা হয়, নাজমুল প্রতিটি জঙ্গি হামলায় অর্থের যোগান দিয়ে আসছিলেন।
নাজমুলকে ধরতে র‌্যাব এর আগে আরও চারবার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। প্রযুক্তির সাহায্য নিয়ে র‌্যাব শনিবার ওই বাড়িতে অভিযান চালিয়ে আহত অবস্থায় তাঁকে আটক করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ