• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেবীর জন্য ১২ কেজি সোনার মুকুট

file-1আন্তর্জাতিক ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের দেবী ভদ্রকালীর জন্য ৩ কোটি রুপি মূল্যমানের ১১ দশমিক ৭ কেজি ওজনের সোনার এক মুকুট বানিয়ে হইচই ফেলে দিয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। আজ রবিবার দুর্গা নভরাত্রির দিন দেবীর মাথায় ওই মুকুট স্থাপন করা হবে। খবর এনডিটিভির।
তেলাঙ্গানা পৃথক প্রদেশ হলে দেবীকে এ নৈবদ্য চড়াবেন বলে ব্রত করেছিলেন মুখ্যমন্ত্রী রাও। তেলাঙ্গানা সরকারের খরচে হায়দরাবাদের একটি নামকরা স্বর্ণালঙ্কারের দোকানে ওই মুকুটটি তৈরি করা হয়েছে।
গত রাতে মুখ্যমন্ত্রী রাও সম্পূর্ণভাবে তৈরি মুকুটটি পরিদর্শন করেন। তবে চন্দ্রশেখরের এমন চোখ কপালে তোলা কাজ এটিই প্রথম নয়। বিভিন্ন সময় জাঁকজমকভাবে পালনকৃত ধর্মীয় অনুষ্ঠানের খরচ তিনি নিজেই দেন। আর এসব খরচের বিল অনেক সময় কোটি রুপিও ছাড়িয়ে যায়।
এ নিয়ে সমালোচনার সৃষ্টি হলে তিনি দাবি করেন, ‘কোনো দুর্নীতি নয় বরং শুভাকাঙ্ক্ষিদের দানে সৃষ্ট নিজ ফান্ড থেকেই এসব খরচ মেটানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ