• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৯ অক্টোবর

পরীক্ষাসিসি নিউজ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য (মুক্তিযোদ্ধা কোটায়)‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৬’ এর লিখিত পরীক্ষা ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

ওইদিন বিকেল ৩টা থেকে ৪টা ২০মিনিট পর্যন্ত একযোগে ৬১ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে (তিন পার্বত্য জেলা ব্যতীত)।

প্রার্থীদের মোবাইলে আগামী ২১ অক্টোবর থেকে এসএমএস পাঠানো হবে। আর ২২ অক্টোবর থেকে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

এবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র ছাড়া কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেক্ট্রনিক্স ঘড়ি বা যে কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে দেয়া যাবে না।

প্রার্থীরা এই ওয়েবসাইট http://dpe.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আর ওএমআর শিট পূরণের নির্দেশাবলী ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য অধিদফতরের ওয়েবসাইটে www.dpe.gov.bd পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ