• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সচিবালয়ের লিফট ভেঙ্গে স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধার

নাসিমসিসি নিউজ : বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। শেষ পর্যন্ত সচিবালয়ের লিফট ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে সচিবালয়ের একটি লিফটে প্রায় ৩০ মিনিট আটকে ছিলেন তিনি। এর পর লিফটি ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটাটি ঘটে। এ সময় স্বাস্থ্যমন্ত্রীসহ ওই লিফটে ৫ জন অবস্থান করছিলেন। অবশ্য দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি ঠিকাদারকে তলব করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সচিবালয়ের ৩ নম্বর ভবনের ওই লিফটি ৬ মাস আগে চালু করা হয়। আজ সোমবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী নিজ মন্ত্রণালয় থেকে নামার উদ্দেশ্যে ওই লিফটে ওঠেন। এ সময় বিদ্যুৎ চলে গেলে তিনি লিফটে আটকা পড়েন। পরে বিদ্যুৎ এলেও লিফটি আর চালু না হওয়ায় সেখান থেকে তিনি বের হতে পারছিলেন না। পরে সচিবালয়ের দমকলকর্মীরা এসে লিফটের দরজা ভেঙ্গে মন্ত্রীসহ সবাইকে উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতিকুর রহমান জানান, সোমবার বিকাল ৪টা ৫মিনিটের দিকে তারা আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ৪টা ১২মিনিটে তাদের উদ্ধার করেন। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে লিফট আটকে যায়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ মোট ৭জন ভেতর আটকে পড়েন। তবে এতে হতাহত বা তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ