• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারায়ণগঞ্জে দুই জঙ্গির ২০ বছর করে কারাদণ্ডাদেশ

আদালতনারায়ণগঞ্জ: বিশেষ ট্রাইব্যুনাল আদালতে একটি বিস্ফোরক আইনের মামলার রায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে বিচারক কামরুন নাহার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ বন্দরের ফরাজিকান্দা গ্রামের মৃত কামালউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২০) ও তার সহযোগী দণ্ডপ্রাপ্ত মাহাবুব (২২) একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০০৭ সালের ৭ জানুয়ারি টাঙ্গাইল হতে সাইফুল ইসলামকে বিস্ফোরকসহ গ্রেপ্তার করে র‌্যাবের একটি টিম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওইদিন রাতেই নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে মাহাবুবকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডেটোনেটর, ২২টি লোহার হ্যান্ড গ্রেনেড, ৮৬ পৃষ্ঠার জিহাদি বইসহ বিস্ফোরক সরঞ্জামাদি। ওই ঘটনায় আদমজীনগর র‌্যাব-১১ এর ডিএডি আবদুস সালাম বাদী হয়ে বন্দর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ