• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

দ্বিতীয় বিতর্কেও জিতলেন হিলারি

file-2আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার বিতর্কে জিতলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। সোমবার সকালে অনুষ্ঠিত বিতর্কে ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে বিতর্কে জেতেন তিনি। তার প্রতিদ্বন্দ্বি রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পান ৩৪ শতাংশ পয়েন্ট।

এদিন দর্শকের প্রশ্নের উত্তর ভিত্তিক এই বিতর্কের শুরুতেই উঠে আসে ট্রাম্পের যৌনতা ও নারীর প্রতি অবমাননার বিষয়গুলো। এরপর একে একে উঠে আসতে থাকে বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারি হিলারি কি করে মেনে নিয়েছিলেন? হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেঙ্কারি, ডনাল্ড ট্রাম্পের ট্যাক্স ফাঁকিসহ নানা প্রসঙ্গ।

নির্বাচনে জিতলে ডেমোক্রেট প্রার্থী হিলারিকে জেলে পাঠানোর ঘোষণা দিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সোমবার নির্বাচনের অংশ হিসেবে অনুষ্ঠিত বিতর্কের এ পর্যায়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নির্বাচনে জিতলে তিনি তার আইনজীবীকে হিলারির বিষয়ে তদন্ত করতে বলবেন। যে কাজ ‍করে মানুষ জেলে যায় তার অনেক কিছুই হিলারিও করেন বলে দাবি করেন ট্রাম্প। ফলে হিলারিকেও কারাগারে জেতে হবে বলে জানান ট্রাম্প। মূলত তার এই বক্তব্যের কারণেই পিছিয়ে পড়েন তিনি। সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ