• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মাইক্রোবাসের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

নিহতসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের আদানী মোড়ে সোমবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় আক্তারা মনি (১৪) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে। নিহত স্কুল ছাত্রী উপজেলা কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর গ্রামের খলিফা পাড়ার পান দোকানদার আক্তারুলের কন্যা।

সূত্র মতে, আক্তারা মনি তার সহপাঠি বাবলীসহ সৈয়দপুর-রংপুর মহাসড়কের পাশ দিয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে আসছিল। এ সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস সজোরে দুজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরতর আহত হয় ওই দুই ছাত্রী। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আক্তারা মনিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় মনি মারা যায়। আক্তারা মনি শহরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ