• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধোনির স্ত্রীর বিরুদ্ধে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ

fileআন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনির বিরুদ্ধে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ আনলেন তারই সংস্থার কো-ডিরেক্টর ডেনিস অরোরা। ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রীসহ চার জনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন অরোরা।

রীতি এমএসডি অ্যালমোড প্রাইভেট লিমিটেড নামে যে জিম ও ফিটনেস সেন্টারটি পরিচালনা করেন সাক্ষী ধোনি, সেই সেন্টারের এক জন শেয়ার হোল্ডার এই ডেনিস অরোরা।

ডেনিস অরোরা দাবি করেন, এই সংস্থায় ৩৯ শতাংশ শেয়ার রয়েছে তার। এই শেয়ার সাক্ষী ধোনির সংস্থার কাছে বিক্রিও করে দেন। সেই সময় একটি চুক্তি হয় এ বছরের ১১ মার্চের মধ্যে ডেনিসকে ১১ কোটি টাকা দেবে ওই সংস্থা। চুক্তির সময় সাক্ষী ধোনি নিজে উপস্থিত ছিলেন।

তার অভিযোগ, সময় পেরিয়ে গেলেও চুক্তিমতো সেই টাকা তিনি পাননি। এখনও পর্যন্ত ২.২৫ কোটি টাকা ওই সংস্থার কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন অরোরা।

যদিও সাক্ষী ধোনি এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ওই সংস্থারই আরেক ডিরেক্টর অরুণ পান্ডে অবশ্য সংবাদসংস্থাকে জানিয়েছেন, গত বছরেই এই সংস্থার দায়িত্ব ছেড়ে দিয়েছেন সাক্ষী। সুতরাং তার বিরুদ্ধে মামলা দায়েরের কোনো প্রশ্নই ওঠে না।

পান্ডের অভিযোগ, শেয়ারের যা দাম তার তুলনায় বেশি টাকা দেয়া হয়েছে অরোরাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ