• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে শেষ হল পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা

n4নওশাদ আনসারী: যথাযথ মর্যাদায় আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৈয়দপুরে শেষ হল পবিত্র আশুরার সকল আনুষ্ঠানিকতা। পবিত্র আশুরার দিনটি মুসলিম উম্মাহর কাছে শোক ও ত্যাগের দিন হিসাবে পরিচিত হলেও সৈয়দপুরে পবিত্র আশুরা পালনে এবারো সকল সম্প্রদায়ের মানুষ অংশগ্রহন করেন এবং অনেক হিন্দুকেও মানত করে ইমামবাড়ায় ফাতেহা দিতে দেখা গেছে যা অসম্প্রদায়িকতার এক নিদর্শন বহন করে সৈয়দপুরে। মূলত অন্যায় জুলুমের প্রতিবাদে সোচ্চার হওয়া সহ ত্যাগের শিক্ষা বহন করে পবিত্র আশুরা তাই সৈয়দপুরে বরাবরের মত এবারো অত্যন্ত জাক জমকপূর্ন ভাবে পালিত হয়েছে পবিত্র আশুরা। তাজিয়ার শহর বলে খ্যাত সৈয়দপুরে এবারো মহররম আনুষ্ঠানিতা দেখ ছুটে এসেছেন দুর দুরান্ত থেকে বিভিন্ন শহরের বিপুল মানুষ।

দিনটি উপলক্ষ্য করে মঙ্গলবার শহরের সুন্নী ও শিয়া সম্প্রদায় পৃথক পৃথক কর্মসূচী পালন করে। তাজিয়া মিছিল,ইবাদত বন্দেগী ও মিলাদ মাহফিল, কোরআনখানী সহ নফল ইবাদের পাশাপাশি অনেকে নফল রোজা রাখেন এদিন। আশুরার শেষ দিনে সুন্নীদের আনুষ্ঠানিকতায় শেষ মোনাজাতে অংশগ্রহন করতে শহরের হাতিখানায় অবস্থিত প্রতিকী কারবালায় এসময় নারী-পুরুষ-বাচ্ছা সহ সকল বয়সী, সকল ধর্মের মানুষের ঢল নামে। কানায় কানায় পূর্ন কারবালায় ইয়া হুসাইন, হায় হুসাইন ধ্বনীতে মুখোরিত হয়ে উঠে পুরো মাঠ প্রাঙ্গন। বিকাল গড়াতেই দল বেধে কারবালার দিকে ছুটে আসেন পাইকওয়ালারা। ফলে আশে পাশের ২ কিলো পর্যন্ত জামে পড়ে মানুষ। প্রশাসনের পক্ষ থেকে পুরো মাঠকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। পুলিশ বাহিনীর পাশাপাশি তৎপর ছিল র‌্যাব,বিজিবি,ডিবি,সেনাবাহিনী,আনসার সহ আইনশৃংখলা বাহিনীর বিপুল সদস্য। ফলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা দেখা যায় নি। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম জানান পবিত্র আশুরা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে মানুষ সে জন্য আইনশৃংখলার ৩০০ এর অধিক সদস্য ইমাম বাড়া, কারবালা সহ শহরের বিভিন্ন পয়েন্টে তৎপর রয়েছে।
এদিকে হাতিকানা প্রতিকী কারবালা কমিটির সভাপতি মোয়াজ্জেম আশরাফী জানান আমরা অত্যন্ত ভাবগাম্ভীর্য পরিবেশে দিনটি পালন করতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের অনেক সাহায্য করেছে বলে নির্বিঘ্নে দিনটির শেষ আনুষ্ঠানিকতা সুষ্ঠভাবে শেষ করতে পেরেছি। সেক্রেটারী হালিম বলেন, মাঠে আমরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছি আমাদের সাথেও পুলিশ বাহিনী কাধে কাধে রেখে কাজ করছেন এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশ বাহিনীর প্রতি। পরে সালাতো সালামের পর শেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করেন কারবালার জিম্মাদার মইনউদ্দিন।

n3শিয়া সম্প্রদায়ের শোক মিছিলঃ
এদিকে শিয়া সম্প্রদায় সৈয়দপুরে তাদের মার্কাজ পাবর্তীপুর রোডে অবস্থিত শিয়া মসজিদ থেকে বের করে শোক মিছিল। মাতম করে হায় হুসাইন হায় হুসাইন বলে তাদের এই শোক মিছিলে অংশগ্রহন করেন সৈয়দপুরের বিভিন্ন শিয়া সম্প্রদায় সহ নীলফামারী, রংপুর, দিনাজপুরের শিয়া সম্প্রদায় লোকেরা এবং তাদের সাথে যোগ দেন বিভিন্ন সম্প্রদায় এর মানুষ। শোক মিছিলে নওহা, কাসিদা, মর্সিয়া, শোকগাথা ও ইমাম হোসাইনের জীবনী পাঠ সহ এসময় কালেমা খচিত বিভিন্ন পতাকা বহন করে শিয়া সম্প্রদায়ের লোকেরা। শোক মিছিলটি পুলিশ বাহিনী দ্বারা বেস্টিত হয়ে তাদের মার্কাজ হয়ে টার্মিনাল রাস্তা পর্যন্ত এসে শেষ হয়ে। নিরাপত্তার খাতিরে এবার শিয়াদের মাতমে কোনপ্রকার ছুরি লোহা বস্তুর বহন করতে দেওয়া হয়নি। তবে নিরাপত্তার জন্য তা ইতিবাচক হিসাবে মেনে নিয়েছেন শিয়া সম্প্রদায়ের লোকেরা। সৈয়দপুর শিয়া সম্প্রদায়ের নেতা ও সৈয়দপুর শিয়া মসজিদস্থ আঞ্জুমানে আব্বাসীয়ার সেক্রেটারী সৈয়দ শাহিদ হোসেন রেজভী আইনশৃঙ্খলার তৎপরতায় নির্বিঘ্নে শোক মিছিল পালন করায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন প্রতি বছর আঞ্জুমানে আব্বাসীয়ার নেতৃত্বে সৈয়দপুরে আমরা অত্যন্ত নির্ভিঘে শোক মিছিল পালন করে আসছি এবার আরো বেশি নিরাপত্তা দেওয়ায় তিনি পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শোক মিছিলটি শিয়া ইমামবাড়ায় এসে মাতম শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ