পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে মায়ানমারের ২ শিশুসহ ৫ জনকে আটক করেছে ২০-জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অধিনে কয়া ক্যাম্পের সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন মো: আলীর পুত্র আব্দুল হামিদ (২৫), কবির আহমদের স্ত্রী নূর বেগম (২২), ইলিয়াছের স্ত্রী হামিদা (২৫), কবির আহমদের শিশু পুত্র রেজাউল করিম (৭) এবং ইলিয়াছের শিমু পুত্র (১)। আটক আব্দুল হামিদ বলেন মানায়মারে মুসলিমদের উপর নির্যাতন হওয়ায় তারা সে দেশ থেকে টেকনাফের সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে এবং দালালের মাধ্যমে ভারত যাওয়ার পথে বিজিবি আটক করে।
ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত ২ টার সময় সীমান্তের ২৮৭ নং মেইন পিলারের ৪৭ নং সাব পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।