• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ১০ টাকা কেজির চাল পায়নি হতদরিদ্ররা

সৈয়দপুরসিসি নিউজ: সরকারের চলমান খাদ্যবান্ধব কর্মসূচির সেপ্টেম্বর মাসের চাল পেলেন না সৈয়দপুরের হতদরিদ্ররা। ১০ টাকা কেজি দরে চাল বিক্রির এ কর্মসূচি সেপ্টেম্বর মাসে চালুর সরকারি নির্দেশ কার্যকর হয়নি সৈয়দপুর উপজেলায়। তালিকা প্রণয়ন কমিটির ধীর গতির কারণে তালিকা তৈরী যথাসময়ে না হওয়ায় ওই বঞ্চনার শিকার হয়েছেন হতদিরদ্ররা।
সরকারের খাদ্যবান্ধব এই কর্মসূচি সারাদেশে সেপ্টেম্বর মাস থেকে চালু হয়েছে। কিন্তু সৈয়দপুরে তালিকা প্রণয়ন কমিটি যথাসময়ে তালিকা চূড়ান্ত করতে ব্যর্থ হওয়ায় এমন বিপত্তি ঘটেছে। অভিযোগ রয়েছে, ইউনিয়নভিত্তিক তালিকা প্রণয়ন কমিটির কাজে প্রভাবশালীরা তদবির ও প্রভাব বিস্তার করায় তালিকা তৈরি বিলম্বিত হচ্ছে।
সূত্র মতে জানা যায়, সৈয়দপুর উপজেলায় পাঁচ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ হাজার ২৮৬ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। প্রতি পরিবার ৩০ কেজি চাল পাবেন। এর মধ্যে কামারপুকুর ২ হাজার ৮৬৬, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৩ হাজার ৫১০, বাঙ্গালীপুর ইউনিয়নে ২ হাজার ২১২, বোতলাগাড়ী ইউনিয়নে ৪ হাজার ২১৪ এবং খাতামধুপুর ইউনিয়নে ২ হাজার ৪৮ জন পরিবারকে খাদ্যবান্ধব কার্ড দেয়া হবে। কিন্তু কাজে দায়িত্বপ্রাপ্ত তালিকা প্রণয়ন কমিটি যথাসময়ে হতদরিদ্রদের তালিকা তৈরি শেষ করতে পারেনি। তালিকা চূড়ান্ত না হওয়ায় হতদরিদ্র ১৫ হাজার ২৮৬ পরিবার সেপ্টেম্বর মাসের সুলভ মূল্যে চাল কেনার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
এদিকে তালিকা প্রণয়নে দীর্ঘসূত্রতার কারণে তালিকা প্রণয়ন কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন হতদরিদ্ররা। তাদের অভিযোগ তালিকায় নামভূক্তি করা নিয়ে চলছে টাকা আদায়ের খেলা। এতে করে তালিকা তৈরী করতে বিলম্ব করা হচ্ছে। কমিটির ঢিলেঢালা কাজের কারণে তারা গত মাসের চাল প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন। এর ফলে বাজার থেকে চড়া দামে চাল কিনে এর খেসারত গুণতে হচ্ছে আমাদের।
জানতে চাইলে খাদ্যবান্ধব কর্মসূচির সদস্য সচিব ও উপজেলা খাদ্য কর্মকর্তা রেজওয়ানুল হক চাল না পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, পাঁচ ইউনিয়নে হতদরিদ্রদের নামের তালিকা চূড়ান্ত করতে বিলম্ব হওয়ায় ওই সমস্যা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আনুষ্ঠানিকভাবে ওই কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচি সারাদেশে সেপ্টেম্বর মাস থেকে চালু করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ