• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

খাদিজার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে

খাদিজাসিসি ডেস্ক: সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের লাইফ সাপোর্ট গতকাল সকালে খুলে ফেলা হয়েছে । স্বাভাবিকভাবে নিতে পারছেন শ্বাস- প্রশ্বাস।
স্কয়ার হাসপাতালের ডেপুটি মেডিক্যাল ডিরেক্টর ডা. মির্জা নিজামউদ্দিন বলেন, খাদিজার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। লাইফ সাপোর্ট খুলে ফেলার পর স্বাভাবিকভাবেই নিতে পারছেন শ্বাস-প্রশ্বাস। এর আগে সোমবার তার শ্বাসনালীতে ছোট্ট একটি অপারেশন করা হয়। গত দু’দিন (মঙ্গলবার ও বুধবার) কয়েক দফায় ভেন্টিলেশন খোলার পর তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছিলেন। গতকাল সকাল ১১টার দিকে লাইফ সাপোর্ট পুরোপুরি খুলে দেওয়া হয়। তিনি বলেন, আগে শ্বাস-প্রশ্বাসের জন্য মুখে টিউব ছিল, সেটি সরিয়ে গলার সামনের অংশে নেওয়া হয়েছে। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত টিউব রাখতে হবে।

অপরদিকে গতকাল সন্ধ্যায় খাদিজাকে দেখতে স্কয়ার হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি কিছুক্ষণ খাদিজার শয্যাপাশে অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় তিনি খাদিজার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, খাদিজার চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছে। স্কয়ার হাসপাতালেই তার উন্নত চিকিৎসা নিশ্চিত হচ্ছে। এতে খাদিজা সেরে উঠছেন। তাই আপাতত তাকে বিদেশ নেওয়ার প্রয়োজন নেই। দেশেই খাদিজার চিকিৎসা সম্ভব। যদি প্রয়োজন হয় এবং চিকিৎসকরা পরামর্শ দেন তখন বিদেশে নিয়ে চিকিত্সা করানোর বিষয়টি বিবেচনা করা হবে। তিনি বলেন, ক্রিটিক্যাল পরিস্থিতি থেকে এখন উন্নতি হয়েছে খাদিজার। এজন্য চিকিৎসকদের ধন্যবাদ।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত হন খাদিজা আক্তার নার্গিস। প্রথমে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ