• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সত্তা’র শুটিং শেষ করতে ঢাকায় এসেছেন পাওলি

পাওলিবিনোদন ডেস্ক: বেশ কয়েকমাস বিরতির পর আবারো শুরু হতে যাচ্ছে পাওলি দাম ও শাকিব খান অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সত্তা’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল। এবার পাওলি এসেছেন চলচ্চিত্রটির শেষ লটের শুটিং করতে।

তবে এবার আর ঢাকায় শুটিং করছেন না পাওলি দাম। এবার শুটিং হবে কক্সবাজারে। শুক্রবার বিকেলের ফ্লাইটে ঢাকা এসেছেন পাওলি। শনিবার সকালে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানেই শাকিব খানের সঙ্গে তিনি দুটি গান ও কয়েকটি দৃশ্যের শুটিং-এ অংশ নিবেন।

পাওলি দাম বলেন, ‘এবার সত্তার শুটিং শেষ করতেই ঢাকায় এসেছি। আশা করি কোনো রকম ঝামেলা ছাড়াই শুটিং শেষ করবো। শুটিং শেষে আবারো আমাকে কলকাতা ফিরে যেতে হবে দ্রুত। কারণ সেখানে মহানায়ক’র শুটিং করতে হবে। এই সিরিয়ালটিতে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছি আমি। এতে আমি সুচিত্রা সেন’র চরিত্রে অভিনয় করছি।’

‘সত্তা’ চলচ্চিত্রটি নির্মাণ করছেন হাসিবুর রেজা কল্লোল। কক্সবাজারে এই লটে ‘সত্তা’ সিনেমার যে দুটি গানের শুটিং করা হবে তার কোরিওগ্রাফি করবেন মাসুম বাবুল। এই সিনেমার সবগুলো গানের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ