• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বজনদের দেখে কাঁদলেন খাদিজা

খাদিজাঢাকা: সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে বখাটে বদরুল আলমের হামলায় গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্বজনদের দেখে কান্না করেছেন তিনি।

শুক্রবার বেলা ২টার দিকে খাদিজার চাচা আব্দুল কুদ্দুস জানান, আজ সকাল ১১টার দিকে খাদিজাকে দেখতে আইসিইউতে যান তিনি। খাদিজা হাত নাড়াচাড়া করেছে। এছাড়াও উনার দিকে তাকিয়েছে। এসময় খাদিজার চোখে পানি চলে আসে। তবে খাদিজা এখনো কথা বলতে পারেনি বলে জানান তিনি।

খাদিজার চাচা আব্দুল কুদ্দুসের ধারণা, খাদিজা তাকে চিনেই কান্না করেছে। তাড়িতাড়ি সুস্থ হয়ে উঠবে এমন আশাবাদ ব্যক্ত করে কুদ্দুস বলেন, দেশবাসী দোয়া করলে আমাদের খাদিজা ফের আমাদের কাছে ফিরে আসবে।

তিনি ডাক্তারের বরাত দিয়ে জানান, খাদিজার বাম দিক এখনো আগের মতো রয়েছে। সেটা স্বাভাবিক হবে কি না তা ডাক্তাররা বলতে পারছেন না। তিন মাসের আগে এ ব্যাপারে কিছু বলা যাবে না বলে তারা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় খাদিজাকে দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এসময় তিনি সাংবাদিকদের বলেন, খাদিজার উন্নত চিকিৎসার জন্য যা করা দরকার, সরকার তাই করবে। দেশের বাইরে নেয়ার প্রয়োজন হলে তাও করা হবে। তবে চিকিৎসকরা বলেন, তাকে (খাদিজা) দেশের বাইরে নেয়ার প্রয়োজন নেই। এখানেই তার উন্নত চিকিৎসা সম্ভব।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসের বখাটে বদরুল আলম খাদিজাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে ঢাকার স্কায়র হাসপাতালে নিয়ে আসেন। ৪ অক্টোবর বিকেলে স্কয়ার হাসপাতালে তার দ্বিতীয় দফা অস্ত্রোপচার করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এরপর তাকে রাখা হয় লাইফ সার্পোট। গত বুধবার সকাল ৯টায় লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। এখন পর্যন্ত তিনি লাইফ সাপোর্ট ছাড়াই রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ