• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢামেকে এ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে ব্যবস্থা

নাসিমঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চাপায় হতাহতের ঘটনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। চালকের অদক্ষতার কারণেই এমনটা হয়েছে। তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তার শাস্তি নিশ্চিত করা হবে।

শনিবার বিকেলে ঢামেকে আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এদিকে, চিকিৎসাধীন একটি জোড়া (পাইগোপেগাস) মেয়ে শিশুর চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন মোহাম্মদ নাসিম। শিশু ওয়ার্ডে মেয়েটিকে দেখতে গেলে শিশুটির মা-বাবা চিকিৎসা ব্যয় বহনে নিজেদের অসামর্থ্যরে কথা জানান। এসময় স্বাস্থ্যমন্ত্রী সরকারিভাবে চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দেন। মন্ত্রী শিশুটির শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

তিনি সাংবাদিকদের জানান, চিকিৎসকরা বলেছেন অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া শিশুকে পৃথক করা সম্ভব হবে।

পরে স্বাস্থ্যমন্ত্রী নির্মাণাধীন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ