• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী চেম্বারের নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের জয়

নীলফামারীনীলফামারী প্রতিনিধি: নীলফামারী  শিল্প ও বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নিরস্কু, জয়লাভ করেছে নীলসাগর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ জামান কোয়েলের নেতৃত্বাধীন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল।
নির্বাচনে  সাধারণ সদস্যে ১২ পদের সবক’টি  এবং  ৫টি সহযোগী সদস্য পদের চারটিসহ ১৬টিতে জয় পেয়েছে তাঁরা।
অপর দিকে চেম্বারের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকারের নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল শুধু মাত্র একটি সহযোগী সদস্য পদে জয়ী হয় বলেন জানান নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও নীলফামারী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক  ইলিয়াস আলী।  শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ শেষে  ভোটগণনা পর রাত পনে ১২টার দিকে তিনি নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচিতরা হলেন সাধারণ সদস্য পদে সিদ্দিকুল আলম সিদ্দিক, সৈয়দ রাকিব হাচান মিশুক, মনিরুল ইসলাম সুইডেন, শামসুল ইসলাম, মারুফ জামান কোয়েল, মোফাখাখারুল হোসেন মামুন, রাজকুমার পোদ্দার, হোসেন খান মানিক, মতিয়ার রহমান, আব্দুর রশিদ মুক্তি, আফসানা আফরোজ ও ফরহানুল হক। এছাড়াও সহযোগী সদস্য পদে মো. মোস্তফা, গিয়াস উদ্দিন, আবু সালহে সোহেল রানা, হামিদুল ইসলা।
অপর সহযোগী সদস্য পদে নির্বাচিত হন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের আবুল কালাম মিন্টু। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি চিকিৎসক মজিবুল হাসান চৌধুরী শাহিন জানান, ১২টি সাধারণ ও ৫টি সহযোগী পদসহ মোট ১৭টি পদে ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মশিউর রহমান ডিগ্রী করেজের অধ্যক্ষ সারওয়ার মানিক জানান, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে  ভোটগ্রহণ চলে। এবার মোট ১২৪৫জন ভোটার ছিলেন। এর মধ্যে সাধারণ সদস্য পদে ৮৮২ এবং সহযোগী সদস্য পদে ৩৬৩জন ভোটার ছিলেন।  তাদের মধ্যে সাধারন সদস্য পদে ৮৩০ ও সহযোগী সদস্য পদে ৩৩০জন ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচনে।
সঠিক ভাবে ভোটাধিকার প্রয়োগ না করায় সাধারণ সদস্য পদে ৩৫ এবং সহযোগী সদস্য পদে ৮টি ভোট বাতিল হয় বলে জানান তিনি।
অকুণ্ঠ সমর্থন দিয়ে নির্বাচিত করায় ব্যবসায়ীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্বদানকারী মারুফ জামান কোয়েল জানান, আমাদের লক্ষই চেম্বারের উন্নয়নসহ নীলফামারী জেলার উন্নয়ন করা। ব্যবসায়ীরা যে প্রত্যাশা নিয়ে আমাদের প্যানেলকে নির্বাচিত করেছেন আমরা তাদের সেই প্রত্যাশা পুরণে সর্বাত্মক চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ