• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পরীক্ষার প্রশ্ন: বিরাট কোহলির বান্ধবী কে?

11সিসি ডেস্ক: রঙিন এই পৃথিবীতে রঙের যে শেষ নাই। এবার বোধ হয় পরীক্ষার প্রশ্নেও রং লাগল! ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে চেনেন না এমন লোকের খোঁজ পাওয়া দুষ্কর। অন্তত যারা ক্রিকেট বুঝেন বা দেখেন।
কিন্তু এবার কোহলিকে নিয়ে ঘটল এক লঙ্কাকাণ্ড। কোহলির বান্ধবী কে? এমন একটি প্রশ্ন এসেছে ভারতের বিয়ন্ডির চাচা নেহেরু হিন্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির পরীক্ষায়। ঘটনাটি শুনে হাসি পাওয়াটা স্বাভাবিক। তবে এমন ঘটনা আরও ঘটেছে ভারতে।
কোহলির বান্ধবী কে? এই প্রশ্নটি ছিল মাল্টিপল চয়েস কোশ্চেন (এমসিকিউ) বা বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে। যেখানে অপশন হিসেবে ছিল। ১.প্রিয়াঙ্কা চোপড়া, ২.আনুশকা শর্মা, ৩.দিপিকা পাডুকোন।
প্রথম দিকে আনুশকা-কোহলি জুটির চুটিয়ে প্রেম চললেও ইদানীং কিছুটা বিতর্ক ছড়াচ্ছে। ২০১৬ সালের শুরুতে আনুশকাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন কোহলি। কিন্তু আনুশকা সরাসরি সেটি প্রত্যাখ্যান করেন। দুজনেরই বয়স এখন কম এবং সামনে আরও অনেক পথ এগোতে হবে বলে বিয়েতে মত দেননি আনুশকা।
এছাড়া দুজনের মধ্যে গত মাস খানেক সম্পর্ক মোটেও ভাল যাচ্ছে না। একে অপরের সঙ্গে সময় কাটাতেও খুব একটা দেখা যাচ্ছেনা। বিরাট ব্যস্ত ক্রিকেট নিয়ে। আর আনুশকা ছবির শুটিংয়ে। তবে বহুদিন পর আবারও গণমাধ্যমের পাতায় স্থান করে নিল বিরাট-আনুশকা জুটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ