• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইডেন কলেজের সাবেক অধ্যাপক হত্যায় গ্রেফতার ৩

1476761727সিসি নিউজ: ইডেন কলেজের সাবেক অধ্যাপক আলী হোসেন মালিককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকতরা হলেন-সায়েদ ফকির, সুজন ও সবুজ। তাদের কাছ থেকে লুট করা এক লাখ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক কাজী লুৎফুল কবির জানান, গত ১১ অক্টোবর রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বহুতল ভবনে খুন অধ্যাপক আলী হোসেন। ঐ বাসার কেয়ারটেকার ও গাড়িচালক সায়েদ ফকির। ঘটনার কয়েকদিন আগে সায়েদ ফকির জানতে পারেন বিদেশ পাঠানোর জন্য ব্যাংক থেকে ১৯ লাখ উত্তোলন করে বাসায় রাখা হয়েছে। এই টাকা লুট করতে তিনি ডাকাতির পরিকল্পনা করেন। ঘটনার জন্য সুজনকে তার খালাতো ভাই পরিচয় দিয়ে কাজে যোগদান করান।  ঘটনার দিন রাতে তারা আলী হোসেনকে হত্যার পর বাসা থেকে এক লাখ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বহুতল ভবন থেকে আলী হোসেনের লাশ উদ্ধার করা পুলিশ। তাকে হাত-পা বেঁধে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ