• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রবিদাসের কপালে জোটেনি ১০ টাকা কেজি দরে চাল বিতরনের কার্ড

photo-copyজাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম: মরা কার্তিকের শিকার কুড়িগ্রাম জেলার ধরলা কবলিত উপজেলা ফুলবাড়ী। তাই বর্তমান সরকারের মহৎ উদ্যোগ খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি চাল বিতরণকে স্বাগত জানিছে হত দরিদ্র সাধারণ মানুষ।  এ উপজেলায় ৬টি ইউনিয়নে ১২টি ক্যাম্প করে ৯ হাজার ২ শত ৯৮ জন হত দরিদ্রদের মাঝে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাউলের কার্ড বিতরন করা হলেও এদের মধ্যে বিভিন্ন স্থানে হত-দরিদ্রদের বাদ দিয়ে স্বচ্ছল ব্যক্তিদের মাঝে কার্ড বিতরনের অভিযোগ উঠেছে। ফুলবাড়ী উপজেলা পরিষদের গেটের সামনে পোষ্ট অফিসের গেটে দীর্ঘ ২৫ বছর ধরে মানুষে জুতা সেলাই ও জুতা পালিশের কাজ করে অতিকষ্টে সংসার চালাচ্ছেন ফুলবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহাদেব রবিদাসের ছেলে মোহনলাল রবিদাস(৪৭)। কিন্তু তারও কপালে জোটেনি ১০ টাকা দরের চাউলের কার্ড।
মোহনলাল রবিদাস জানান, এলাকার মেম্বারের দ্বারে-দ্বারে ঘুরেও মেলাতে পারেনি ১০ টাকা দরের চাউলের কার্ড। আরও জানায়, তার জুতা মেরামতের এ কাজ করে রোজ ১০০থেকে ১৫০ টাকা আয় হয়, আবহাওয়া প্রতিকূলে থাকলে তাও আবার হয় না। রাস্তার পাশে খোলা আকাশের নিচে বসে কাজ করায় বৃষ্টি-বাদলের দিনে কাজ বন্ধ রাখতে হয়, বেশী রোদ হলেও কাজ করা কষ্টকর হয়ে পড়ে। তখন স্ত্রী মিনতী ও ৭বছর বয়সী মেয়ে দিপ্তীকে নিয়ে বড় অভাব-অনটনে দিনানিপাত করতে হয় মোহনলাল রবিদাসকে। তাই মোহনলালের আকুতি আমি গরিব মানুষ প্রতিদিনই আমাকে ৪০টাকা দরে চাল কিনে খেতে হয়। যা আমার জন্য খুবই কষ্টকর। আমি যদি একটি ১০টাকা কেজি দরের চালের কার্ড পাইলে খুবই উপকৃত হতাম।
এব্যাপারে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক জানান, আমাদের পরিষদ থেকে আমরা যে তালিকাটি দিয়েছি সেটি গ্রহন না করে ডিলার তাদের মন মত তালিকা করে এ কার্ড বিতরণ করেছে। যার ফলে মাননীয় প্রাধান মন্ত্রী যে উদ্দেশে কার্ড বিতরণ করেছে তা ব্যহত হচ্ছে এবং মোহনলাল কেন অনেক হত দরিদ্র গরীব মানুষ এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ