কুড়িগ্রাম প্রতিনিধি: “মেয়ে আমার অহংকার ১৮’র আগে বিয়ে নয় এই আমার অঙ্গীকার” । এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্য বিয়ে প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টার সময় ফুলবাড়ী ব্র্যাক সামাজিক কর্মসূচী কর্তৃক পরিচালিত ইউনিয়ন সমাজ এর উদ্যোগে ফুলবাড়ী ইউপি সভা কক্ষে বাল্য বিয়ে প্রতিরোধ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফিন্ড অর্গানাইজার উম্মে সালে নুরুন নাহার পারভীন (সিইপি), ইউপি সদস্যা আঙ্গুর বেগম, নুরমহাম্মদ, স্বপ্ন প্রকল্পের মহিলা কর্মী হেলেনা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা ব্র্যাক কার্যালয়ের সামনে বাল্য বিয়ে প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।