• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ঝিনাইদহে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

goldcup-turnament-pic-jhenaidahঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবউদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত, জেলা ক্রীড়া উন্নয়ন কর্মকর্তা সুমন কুমার মিত্র প্রমুখ।
উদ্বোধনী খেলায় কোটচাঁদপুর উপজেলার এরামদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালীগঞ্জের মথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।
চার গ্রুপের এ খেলায় জেলার ছয় উপজেলার ছয়টি দল অংশগ্রহণ করবে। ২৪ অক্টোবর বিকেলে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ঝিনাইদহে এমপিওভুক্তির দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন
ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে। বুধবার (১৯ অক্টোবর) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালন করে জেলা নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ফেডারেশনের জেলা শাখার সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মহিউদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শরিফুজ্জামান, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক কামাল উদ্দিন, শিক্ষক নেতা জাহিদুল ইসলাম, কাজী আজিজুর রহমান, আব্দুল হামিদসহ অন্যরা।
এ সময় বক্তারা, দ্রুত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি জানান। এ দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন তারা। পরে জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ