• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানব বন্ধুকে বাঁচাতে নদীতে ঝাঁপ হাতির!

elephant_39794সিসি ডেস্ক: বন্ধু নদীতে ডুবে যাচ্ছে৷ ওকে বাঁচাতেই হবে৷ তাই মায়ের হাত (শুঁড়) ছাড়িয়ে লাফিয়ে পড়ল ক্ষুদে হাতি৷ একগলা জলে তখন ডুবুডুবু তারই বন্ধু৷ নদীর মধ্যে ঝাঁপিয়ে সে এক দারুণ কাণ্ড ঘটাল ছোট্ট হাতিটা৷
ঘটনা থাইল্যান্ডের এলিফ্যান্ট নেচার পার্কের৷ ইশারায় হাতিদের কাছে বলা হয় তাদের ট্রেনার ডেরেক ডুবে গেছে৷ সেই সংকেত পেতেই বড় হাতির দলে থাকা ক্ষুদে হাতি চনমনিয়ে ওঠে৷ হঠাৎ মায়ের কাছ থেকে নেমে পড়ে নদীতে৷ তারপর জল দাপিয়ে পৌঁছে যায় বন্ধু কাম ট্রেনার ডেরেকের কাছে৷ তাকে শুঁড় দিয়ে জাপটে ধরে৷ পরীক্ষামূলক এই প্রশিক্ষণের পুরো ঘটনা ভিডিও রেকর্ড করা হয়৷  এই ছবি ভাইরাল হয়েছে৷ ২৪ লক্ষের বেশি দর্শক ফুটেজটি দেখেছেন৷  অবলা হাতির অদ্ভুত ভালবাসা দেখে ছড়িয়েছে আলোড়ন৷ ডেরেক স্তম্ভিত৷ দীর্ঘদিন ধরেই তিনি হাতি প্রশিক্ষণে কাজ করেন৷ তার কাছে এই অভিজ্ঞতা রীতিমতো নতুন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ