
সিসি নিউজ: দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে দুই কিশোরীর মৃত্যু হয়েছে বৃস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। পার্বতীপুর মডেল থানার এসআই মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নদীতে ডুবে মৃতরা হলো উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আত্রাই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে সুমাইয়া আকতার সোমা (১৪) ও হামিদুল আলমের মেয়ে হামিদা বেগম (১৩) ।
এসআই মতিউর বলেন, বিকালে বাড়ির পাশে করতোয়া নদীতে গোসল করতে নামে সুমাইয়া ও হামিদা। এক পর্যায়ে একটি গর্তে পড়ে যায় তারা। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলেও তাদের বাঁচাতে পারেনি। পরে এলাকাবাসী দুজনের লাশ উদ্ধার করে।