• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কুমিল্লা পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতি

image-2976কুমিল্লা: চুক্তিভিত্তিক মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের পুনঃনিয়োগ এবং চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্মচারীরা।

মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে শনিবার সমিতির চান্দিনা কার্যালয় প্রাঙ্গণে মানবন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়। এতে সমিতির প্রায় আড়াইশ কর্মচারী অংশ নেয়।

এ সময় বক্তব্য দেন, সংগঠনের জেলা শাখার সভাপতি নুরুল আমিন, সহসভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে কুমিল্লাসহ সারাদেশে বিভিন্ন সমিতিতে প্রায় ১৫ হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জার রয়েছে। সবাই চুক্তি নবায়ন বাতিল ও চাকুরী হারানোর আতঙ্কে রয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ করা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ