• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা

po_40336ডিমলা (নীলফামারী) : শনিবার নীলফামারীর ডিমলা উপজেলায় ডিমলা থানার উদ্যোগে ও খগাখড়িবাড়ী ইউপির আয়োজনে ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চত্তরে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোঃ আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী। বিশেষ অতিথি ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথন,উক্ত ইউনিয়নের বিএমআই কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাহফুজা বেগম, ইউনিয়ন যুবলীগ সভাপতি আরিফুল রহমান আরিফ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিকরুল হক, নারী নেত্রী জাহানারা বেগম প্রমূখ।কমউিনিটি পুলিশিং এর মতবিনমিয় সভায় ডিমলা থানার এসআই সাহাবুদ্দিন এর সঞ্চালনায় বক্তৃতা করেন ইউপি সদস্য আবু কালাম, পুলিশিং কমিটির সদস্য সফিয়ার রহমান প্রমূথ।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু মারুফ হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ যেমন করে এলাকার অপরাধ, দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধে কাজ করছে ঠিক তেমনি ভাবে স্থানীয় জনগণ অর্থাৎ আপনাদেরকে এগিয়ে আসতে হবে। পুলিশের সাথে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে এসব অপরাধ নিমূর্লে কাজ করতে হবে। তবেই সম্ভব আপনার এলাকার অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করা। তাছাড়াও আপনারা কোথায় কোন অপরাধের খবর পেলে আপনাদের এলাকায় পুলিশিং কমিটির সদস্যদের সাথে আলাপ আলোচনা করতে পারেন। পুলিশিং কমিটির সদস্যরা থানায় জানালে তা দ্রুত পদক্ষেপ নিবে পুলিশ। এ সময় মুক্ত আলোচানায় এলাকাবাসী অংশগ্রহণ করে বলেন, পুলিশকে সত্যিকারের বন্ধু হতে হবে জনগণের। পুলিশ ও সাধারণ জনগণকে কাঁধে কাঁধ মিলে কাজ করে যেতে হবে। তবে সমাজ ও দেশ থেকে অপরাধ অনেকটা কমে আসবে বলে তারা আমা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ