• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর রেলওয়ে থানার উদ্যোগে গণ সচেতনতামূলক র‌্যালি

railway-thana-police-rally-pic-01দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর রেলওয়ে থানার উদ্যোগে গণ সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের গণসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে দিনাজপুরে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।
রোববার (২৩ অক্টোবর) সকাল ৯টায় দিনাজপুর রেলওয়ে থানা প্রাঙ্গণ হতে দিনাজপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রেল স্টেশন, বাহাদুর বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় রেলওয়ে থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।
র‌্যালিতে দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার মো. গোলাম মোস্তফা, স্টেশন মাস্টার সুনীল কুমার, রেলওয়ে থানার এসআই মো. জিয়াউল হক জিয়া, রেল স্টেশনের প্রধান টিকিট কালেক্টর ও প্রধান গুডস্ সহকারী মো. শামসুল হক, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান মো. আনোয়ার হোসেনসহ রেলওয়ে থানার সকল পুলিশ সদস্য, রেল স্টেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেল স্টেশনে অবস্থিত বিভিন্ন দোকানের ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন।
র‌্যালিতে “মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের উপর দিয়ে হাটবেন না বা রেললাইন পার হবেন না, রেললাইনের উপর বসে থাকবেন না, রেললাইন পার হবার সময় ভালো করে দেখেশুনে সতর্কতার সাথে পার হন, শিশুদের রেললাইনের উপর খেলতে বা হাঁটতে দিবেন না, রেলগেটে বেরিয়ার ফেলানো থাকলে রেললাইন পার হওয়া থেকে বিরত থাকুন, রেললাইনের উপর গবাদি পশু চড়াবেন না, রেললাইন সংলগ্ন দোকানপাট বাজার বসাবেন না এবং বয়ষ্ক বধির প্রতিবন্ধী অন্ধ ব্যক্তিদের রেললাইন পারাপারে সহায়তা করুন” লিখা এক বিশাল ব্যানার বহন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ