• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে তেল-গ্যাস খনিজ সম্পদ কমিটির প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

picফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ৪ দফা দাবীতে,উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন, তেল গ্যাস খানজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার নেতৃবৃন্দ।
রোববার বেলা সাড়ে ১১ টায়, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার উদ্দোগ্যে  উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই স্মারক লিপি প্রদান করা হয়।
ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুর ইসলাম বলেন, ২০০৬ সালের ২৬ আগষ্টের গণআন্দোলনের মুখে, তৎকালিন সরকারের জনগনের সাথে সম্পাদিত ৬দফা চুক্তির পুর্ণ বাস্তবায়ন, অবিলম্বে ফুুলবাড়ীর আন্দোলনের নেতৃবৃন্দের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার, সুন্দরবন-রামপাল বিধবংসী কয়লা ভিক্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিল ও জাতীয কমিটির সদস্য সাচিব অধ্যাপক আনু মোহাম্মদকে হুমকি দাতাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে এই স্মারক লিপি প্রদান করা হল। এ সময় তেল গ্রাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার  সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ নারায়ন, স্ব-কল্প সোসাইটির পরিচালক এম এ কাইয়ুম,মোঃ হামিদুল হক  সঞ্জিব কুমার জিতু, মোঃ শফিকুল ইসলাম শিকদার, মোঃ মোশারফ হোসেন,কমল চক্রবর্তি,মোঃ সামিউল চৌধুরী, সাবেক ছাত্র নেতা মোতালেব হোসেন পাপ্পা, হিমেল মন্ডল, মোঃ একরামুল হক সহ নেতা-কর্মী উপস্থিত ছিরেন। পরিশেষে ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুর ইসলাম বলেন অভিলম্বে সুন্দরবন রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র চুক্তি বাতিল করতে হবে। তা না হলে সারাদেশে গন-আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ