• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হাটে হাঁড়ি ভাঙলেন হিনা রব্বানি

image_167941_0আন্তর্জাতিক ডেস্ক: পাক জঙ্গি সংগঠনগুলোকে পেছন থেকে যে সেনাই মদত দিয়ে চলেছে, সে অভিযোগ ভারতের তরফে নতুন কিছু নয়। পাকিস্তানের ভেতর থেকেই এখন দিনে দিনে সেই অভিযোগ আরো জোরদার হয়ে উঠছে।
আন্তর্জাতিক দুনিয়ায় একঘরে হয়ে পড়ার শঙ্কা ধরা পড়ছে পাক সংবাদ মাধ্যমে। মুখ খুলেছেন এবার দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে কোনো রাখঢাক না-করেই হিনা বলেন, সেনাশিবির হয়ে উঠেছে জঙ্গিদের আঁতুড়ঘর

হিনার পরামর্শ, পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ার আগে পাক সেনার উচিত এই পথ থেকে সরে আসা। নিজেদের ভুল স্বীকার করার সময় হয়েছে।
প্রাক্তন বিদেশমন্ত্রীর কথায়, ভুল স্বীকার না-করলে, নিজেদের শোধরানো অসম্ভব। সেনার বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো জঙ্গিদের আশ্রয় দেওয়ার বিরোধিতা করা সত্ত্বেও পাক সেনার ভ্রুক্ষেপ নেই। উল্টে জঙ্গিদের হয়ে ব্যাট করে যাচ্ছে।
বিশেষত, পারভেজ মুশাররফের সময়ে এটা বেশি হয়েছে বলেই দাবি তার।
উল্লেখ্য, নওয়াজের দলের এক সাংসদও হালে একটি সংসদীয় কমিটিতে প্রশ্ন তুলেছেন, সঈদ হাফিজ, মাসুদ আজহাররা পাকিস্তানের জন্য কোন ডিমটা পাড়ছে? কেন ওদের প্রশ্রয় দেয়া হবে? পাক গোয়েন্দা সংস্থা আই এস আইয়ের সঙ্গে বৈঠকে নওয়াজ সরকারের তরফেও একঘরে হয়ে পড়ার আশঙ্কা জানিয়ে বলা হয়েছে, জঙ্গিদমনে সেনা যেন আর নাক না গলায়।
দ্য ডন কাগজে প্রকাশিত এই খবর নিয়ে তোলপাড় পড়ে যায়। চাপে পড়ে নওয়াজ সরকার অস্বীকার করে খবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ