• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে ৫ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা

panchbibi-news25-10-16পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ৫ম শ্রেণীর ছাত্রীকে নিজ স্কুলের শ্রেনী শিক্ষক দ্বারা শ্লীলতাহানীর চেষ্টা। এঘটনাকে ধামাচাপা দিতে ভিতরে চলছে টাকার খেলা। লম্পট শিক্ষক বহাল তবিয়তে প্রতিষ্ঠানে এখনও থাকায় এলাকায় বিরাজ করছে চাপা ক্ষোভ ও উত্তেজনা। এই ঘটনাকে কেন্দ্র করে যেকোন সময় ঘটতে পারে অপৃতিকর-দূর্ঘটনা। লম্পট শিক্ষকের বহিষ্কার ও শাস্তির দাবিতে এলাকায় মিছিল করেছে অভিভাবকরা। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর উপজেলার শাইলট্টি রাইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদিউজ্জামান আকন্দ মিলন সকালে কোচিং শুরুর আগে বিদ্যালয়ের ২য় তলার একটি রুমে ৫ম শ্রেণীর ছাত্রী মিলিকে কক্ষটি ঝাড়– দিতে বলে। মিলি শিক্ষকের কথা মত ঐ কক্ষটি পরিষ্কার করতে দো-তালায় যায়। এ সময় মিলির সহপাঠিদেরকে কৌশলে নিচে নেমে যেতে বলে। ঐ শিক্ষক তখন উপর রুমে মিলিকে একাপেয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। পরে মিলির আর্ত চিৎকারে লম্পট শিক্ষক মিলিকে রেখে পালিয়ে যায়।
কাবিল মিয়া (নাওডোবা), দুদু মিয়া (রাইগ্রাম), সাইফুল ইসলাম (নাওডোবা), মিজানুর রহমান (নাওডোবা) সহ শতাধিক অভিভাবক জানায়, ঘটনার পর ঐ শিক্ষকের বিষয়টি মিলি তার সহপাঠিদেরকে বলে। পরে সহপাঠিসহ মিলি ঘটনাটি পরিবারকে জানালে তাঁর পিতা মিজানুর রহমান শিক্ষকের অপকর্মের কথা মৌখিকভাবে প্রধান শিক্ষিকা শাহেলা বেগমকে তাৎক্ষনিক জানায়। এ ঘটনার পরদিন প্রায় ২শতাধিক এলাকাবাসী ঐ শিক্ষকের অপকর্মের নানান ঘটনা উপস্থিত ম্যানেজিং কমিটি ও শিক্ষক বৃন্দদের অবহিত করে। ঘটনাকে আড়াল করতে ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে চুপ করে থাকে।
এদিকে ঘটনার ৮দিন পার হলেও বিষয়টি নিয়ে কারোও কোন মাথা ব্যাথা নেই। বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষিকা শাহেলা বেগমের সাথে কথা বললে তিনি এই শীলতাহানীর ঘটনা স্বীকার করে বলেন, আমিও মিলির কাছে ঘটনাটি শুনেছি। ঐ শিক্ষক তার গায়ে হাত দিয়েছে। প্রধান শিক্ষিকা আরও বলেন, এ সংক্রান্ত বিষয়ে আগামী বৃহস্পতিবার মিটিং রয়েছে। আমরা সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিব। তবে এই বিষয়টি উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা রাশেদুল ইসলামকে জানানো  হয়েছে বলে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন।
অপরদিকে এলাকাঘুরে জানা গেছে, এই অপকর্মের ঘটনাটি ধামাচাপা দিতে এলাকায় চলছে টাকা খেলা। বর্তমান ইউনিয়নের ক্ষমতাশীল দলের বিভিন্ন ওয়ার্ডের নেতারা করছে দফায় দফায় বৈঠক। এইসব নেতাদের মধ্যে রয়েছে স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সুরুজ আলী, শাইলট্টি বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জাকারিয়া, একই কলেজের শিক্ষক নূর ইসলাম, এলাকার ক্ষমতাশীল নেতা আলী মোহাম্মদ। বর্তমানে ঘটনাকে আড়াঁল করতে লম্পট শিক্ষককে দুইবার ছুটি দিয়েছে প্রধান শিক্ষিকা।
এদিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে তিনিও ঘটনাটি পাশকাটিয়ে যান। আওলাই ইউনিয়নের দায়িত্বরত উপজেলা সহকারী শিক্ষাকর্মকর্তা রাশেদুল আলমের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন প্রধান শিক্ষিকা আমাকে ঘটনাটি অবগত করেছে। লিখিত কোন অভিযোগ পায়নি। তবুও বিদ্যালয়ে গিয়ে বদিউজ্জামানকে মৌখিকভাবে জানিয়েছি। আগামী জানুয়ারী মাসে এই বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে বদলি করা হবে আপনি নিশ্চিত থাকেন।
এই লম্পট শিক্ষকের শাস্তি ও অপসারণের দাবিতে এলাকায় কয়েক দফা মিছিল করেছেন অভিভাবক মন্ডলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ