সিসি নিউজ: বন্দরনগরী চট্টগ্রাম, বান্দরবান, ফেনীসহ দেশের কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার দুপুর ১২টা ৩৫মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭।
ইউরোপীয়-ভুমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম থেকে ১৩১ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূ-পৃষ্ঠ থেকে ৪২ কিলোমিটার গভীরে।