• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁয় অপহৃত শিশু আক্কেলপুর থেকে উদ্ধার

উদ্ধারআক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: নওগাঁয় অপহৃত অনন্ত কুমার নামের (৭) বছরের এক  শিশুকে জয়পুরহাটের আক্কেলপুর ষ্টেশন এলাকার হাস্তাবশন্তপুর মাঠের গভীর নলকুপের ড্রেন থেকে হাত পা বাধাঁ অবস্থায়  উদ্ধার করেছে পুলিশ ।
পুলিশ ও শিশুটির বাবা জানান, নওগাঁ সদর উপজেলার আথিতা  গ্রামের স্বপন কুমারেন শিশুপুত্র অনন্ত কুমার (৭) কির্ত্তিপুর মৌ কিন্ডার গার্টেন স্কুলের বেবি শ্রেণীর ছাত্র। গত ২৪ অক্টোবর সোমবার দুপুরে  স্কুল ছুটির পর পায়ে হেটে বাড়ি ফেরার সময় অনন্ত অপহৃত হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ওই দিন বিকালে অনন্তর বাবা স্বপন কুমার বাদি হয়ে নওগাঁ মডেল সদর থানায় অভিযোগ দায়ের করে। পরের দিন গতকাল মঙ্গলবার বিকালে অপহরণকারী মোটা অংকের টাকা মুক্তিপণ দাবী করে অনন্তর বাবা স্বপন কুমারকে মোবাইলে আক্কেলপুর ষ্টেশনে আসতে বলেন। অনন্তর বাবা স্বপন কুমার খবরটি থানার ওসি তরিকুল ইসলামকে অবহিত করলে মোবাইল নম্বরের সুত্র ধরে ওই দিন রাত ১০ টায় জয়পুরহাটের আক্কেলপুর  রেল স্টেশন এলাকার  অভিযান চালালে অপহরণকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্কেলপুর ষ্টেশনের পশ্চিম পার্শে একটি গভীর নলকুপের নিকট অনন্তকে ফেলে রেখে পালিয়ে যায়। এমন সময় গভীর নলকুপের অপারেটর মিজান শিশুটিকে অসুস্থ অবস্থায় ড্রেনে পরে থাকতে দেখে চিৎকার করলে অনন্তর আত্মীয় স্বজন ও থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে শিশু অনন্তকে উদ্ধার করে। সেখানে অনন্তর বাবা ও আতœীয় স্বজনের নিকট অনন্তকে হস্থান্তর করা হয়।
নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ মো তরিকুল ইসলাম জানান, শিশু অনন্ত অপহরনের অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশের তৎপরতায় অপহরণকারীকে গ্রেফতার করা না গেলে ও অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ