কুড়িগ্রাম প্রতিনিধি: বুধবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা জন-স্বাস্থ্য বিভাগের আয়োজনে একটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে আলোচনা সভা অনুষ্টিত হয়।এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও, সহকারী কমিশনার (ভূমি) নবী নেওয়াজ, জন-স্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী সারওয়ার কামাল, পিআইও সবুজ কুমার গুপ্ত, জেলা প্রতিবন্ধী অফিসার সুমন কুমার বিশ্বাস, উপজেলা সহকারী প্রোগ্রামার আল মাহমুদ সরকার প্রমুখ।