নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে মিজানুর রহমান (৪৫) নামে এক সক্রিয় জেএমবির সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার ভোরে জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা মাঝাপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, মিজানুর জেএমবির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে জলঢাকা থানায় নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে অস্থানের খবরে বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।