• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনিুষ্ঠিত

সভানীলফামারী প্রতিনিধি: নীলফামারী চেম্বর অব কমার্স ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরে শহরের সরকারি শিশু পরিবার চত্ত্বরে অনুষ্ঠিত বার্ষিক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
নীলফামারী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি এস.এম সফিকুল আলমের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে কক্তৃব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, উত্তরা ইপিজেডের মহা-ব্যবস্থাপক তানভীর হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ।
সভার শুরুতে নীলফামারী চেম্বারের সভাপতি এসএম সফিকুল আলম স্বাগত বক্তব্য শেষে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক জাকীর হোসেন  জেলায় ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে সকল সহযোগীতার আশ্বাস প্রদান করে বলেন,‘জেলায় দাড়োয়ানীতে হাইটেক পার্কের জন্য ১৪ একর এবং শিল্প পার্কের জন্য নীলফামারী এবং সৈয়দপুর উপজেলার ঢেলাপীর নামক স্থানে ১০৭ একর জমি প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। এখন ওই পার্ক স্থাপনের ব্যাপারে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।’
সব শেষে সম্প্রতি নীলফামারী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সকল সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে চেম্বারের নবনির্বাচিত সভাপতি মারুফ জামান কোয়ের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি এসএম সফিকুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ