• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে পরিবহন ত্রুটির কারনে মারা গেছে মুরগীর বাচ্চা

picture-from-nilphamari-26-10-2016-3নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পরিবহন ত্রুটির কারনে ব্রয়লার মুরগীর ৬ হাজার বাচ্চা মারা গেছে। যার বাজার মূল্য অন্তত সাড়ে তিন লক্ষ টাকা। এ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জেলার ডোমার উপজেলায়।

জানা যায়, ঢাকার আফিল এগ্রো লিমিটেডের ১ দিন বয়সী ব্রয়লার মুরগীর ৬ হাজার বাচ্চা ডোমার উপজেলার ছোট রাউতা বক্করের মোড় এলাকার আপন পোলট্টি ফিড নামের একটি প্রতিষ্ঠানে আসছিল। আজ বুধবার সকালে নাদের এন্টারপ্রাইজ নামের একটি দিবাকালীন কোচে এ বাচ্চা পরিবহন করা হচ্ছিল। গাড়ীটি বিকাল ৫ টার মধ্যে ডোমারে পৌছার কথা থাকলেও রাত সাড়ে ৮ টার দিকে ডোমারে পৌছে। গাড়ীটি দেরীতে পৌছানো ও গাড়ীর ভিতরের যাত্রীচাপ বেশী থাকায় অত্যাধিক গরমের কারনে সবগুলি বাচ্চা মারা যায়। এতে ওই ব্যাবসায়ীর অন্তত সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে  আফিল এগ্রো’র আরএসএম নাজমূল কায়েস জানান অত্যাধিক গরমের কারনে বাচ্চাগুলো মারা গেছে। এ ব্যাপারে নাদের এন্টার প্রাইজ কতৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য জানা যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ