• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পার্বতীপুরে ধর্ষণের শিকার শিশুটির ক্ষত হাড় পর্যন্ত পৌঁছেছে

ধর্ষণসিসি নিউজ : দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের শিকার শিশুটির ক্ষত গোপনাঙ্গের হাড় পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিশুটি গতকাল (বুধবার) থেকে আজ বৃহস্পতিবার অনেকটা ভাল আছে এবং আশঙ্কামুক্ত রয়েছে। তবে শিশুটি মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তার গায়ে হাত দিলে সে আঁতকে উঠছে এবং ব্যাথা অনুভব করছে।
তিনি বলেন, শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলে ১-২ মাসের মধ্যে অস্ত্রোপচার করা হবে। এখন তার হাই-অ্যান্টোবায়োটিক ও হাই-প্রোটিন ডায়েট চলছে এবং চলতে থাকবে। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সব ধরণের খরচ বহন করা হবে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আরও জানান, শিশুটির ধর্ষককে আটক করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। এদিকে শিশুটিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাইফলুকে গ্রেফতার করেছে পার্বতীপুর থানার পুলিশ।
উল্লেখ্য, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে গত ১৯ অক্টোবর প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে শিশুটিকে পাঠানো হয়।
ঢামেক পরিচালক ব্রিগেডিয়ায় জেনারেল মো. মিজানুর রহমান জানান, শিশুটির অবস্থা গুরুতর। তবে জীবনহানির আশংকা নেই।
প্রসঙ্গত, ১৮ অক্টোবর শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খুঁজেও ওইদিন তার সন্ধান পায়নি। কিন্তু পরদিন ভোরে শিশুটিকে তার নিজ বাড়ির কাছে ফসলের খেতে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটির পরিবারের এক সদস্য জানায়, তাদের পরিচিত এক ব্যক্তি শিশুটিকে বাড়ির পাশের রাস্তা থেকে ধরে নিয়ে যায়। পরদিন তাকে বাড়ির কাছে গুরুতর অসুস্থ অবস্থায় ফেলে রেখে যায়। এদিকে এ ঘটনায় শিশুটির বাবা গত ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাইফুল ইসলাম ও আফজাল হোসেন কবিরাজ নামে দুইজনের বিরুদ্ধে মামলা করেন। এরপর ২৪ অক্টোবর রাতে দিনাজপুর শহর থেকে আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার  করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ