দিনাজপুর প্রতিনিধি: সচেতন নাগরিক কমিটি (সনাক) দিনাজপুর জেলা কমিটির আয়োজনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, জলবায়ু অর্থায়নে সুশাসন এবং টেকশই উন্নয়নের বিষয়ে জনগনের বিশেষ করে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অংশগ্রহণ ও মতামত প্রদানের সুযোগ সৃষ্টি করা একান্ত প্রয়োজন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রকল্প পরিকল্পনা প্রণয়ন, তহবিল বণ্টন ও বাস্তবায়নে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরা জরুরী।
পরিবেশদুষণ ও কার্বন নিঃস্বরনের জন্য দায়ী দেশসমুহ ক্ষতিগ্রস্ত দেশসমুহকে ক্ষতিপূরণ দিবে, ঋন নয়। আমরা ঋন চাই না, আমরা আমাদের ন্যায্য পাওনা চাই এবং সঠিক পন্থায় সেই অর্থের ব্যবহার নিশ্চিত করতে হবে। জলবায়ু তহবিল প্রদানকারী ও গ্রহণকারী উভয় পক্ষকে এই তহবিলের আর্থিক প্রতিবেদন জনসমুখে প্রকাশের ব্যবস্থা করার আহবান জানান বক্তারা।
বলতি বছরের ৭ থেকে ১৮ অক্টোবর, মরক্কোর মারাকাশে অনুষ্ঠিত ২২তম জলবায়ু পরিবর্তন বিষয়ক (কপ) সস্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ সবুজ জলবায়ু তহবিল সংগ্রহে টিআইবি‘র দাবীসমুহ নিয়ে ঐক্যমতে পৌঁছবেন বলে দিনাজপুর সনাকের পক্ষ থেকে দাবী উত্থাপন করা হয়।
সনাক জেলা কমিটির সভাপতি মোঃ সফিকুল হক ছুটু’র সভাপতিত্বে মানববন্ধরে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ গোলাম নবী দুলাল, শিক্ষক কেবিএম কলেজের সাবেক অধ্যাপক এ কে এম বদরুজ্জামান চৌধুরী, হাবিপ্রবির অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, আইনজীবী এ্যাড. শৈলেন কান্তি রায়, নারী নেত্রী মাহামুদা জাহান হোসেন, সনাক সদস্য, অনুঘটক’র নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল হক বাবলু, রেডন সভাপতি মুকিত হায়দার চৌধুরী, ইয়েস সদস্য দেবেশ্বর চন্দ্র সিংহ প্রমূখ।
মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি এবং স্থানীয় সংগঠনসমুহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচি শেষে দিনাজপুর সনাকে‘র পক্ষ থেকে ইয়েস সদস্যরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঋন নয়, ক্ষতিপুরণ চাই এই দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে।