• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

imখুরশিদ জামান কাকন: ‘এসো রক্ত করি দান, বাঁচবে হাজারো মুমূর্ষু প্রাণ’ এ স্লোগানকে সামনে রেখে লায়ন্স ক্লাবের অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ অক্টোবর রোজ (বৃহস্পতিবার) সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রংপুর মেডিকেল কলেজ ও ডেন্টাল ছাত্রছাত্রীর দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “সন্ধানী” লায়ন্স স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী সহ স্থানীয় স্বেচ্ছাসেবকদের ভিন্ন ভিন্ন গ্রুপের প্রায় ১৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করে।
রক্তদাতা শিক্ষার্থী আসাদুজ্জামান অনিক জানায়, রক্তদান একটি মহৎ কাজ, আমরা এ কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে গর্বিত। অপর এক রক্তদাতা শিক্ষার্থী আফসানা মিমি জানায়, আমাদের এ রক্ত দিয়ে অনেক মুমূর্ষু লোকের প্রাণ বাঁচবে তা ভেবেই অনেক ভালো লাগছে।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর’র সভাপতি লায়ন শাহাবুদ্দিন ইসলাম জানায়, প্রতিবছর অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে আমাদের প্রতিষ্ঠান চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে। লায়ন্স ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী সহ স্থানীয় স্বেচ্ছাসেবকেরা রক্তদান করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ